গাজীপুরে সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ড ঘটেছে।

সোমবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর, জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা সোয়া ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

জয়দেবপুর ফায়ার স্টেশন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে ভোগড়া বাইপাস সড়কের পশ্চিমপাশের টিনশেডের কলোনিতে আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সোয়া ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ঘর, আসবাবপত্র ও মালামাল পুড়েছে। এ সময় পাশে থাকা মুনলাইট একাডেমি নামে একটি কিন্ডারগার্টেন স্কুল ক্ষতিগ্রস্ত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামন জানান, আগুনে দু-তিনজন মালিকের ৩০টি কক্ষ পুড়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এসএইচ