চুয়াডাঙ্গার সদর উপজেলার বদরগঞ্জ দশমিয়া হাফিজিয়া মাদ্রসার জাকির হোসেন (১২) ও সুমন আলী (১৩) নামে ২ ছাত্র নিখোঁজ হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ৮ টার দিকে জেলার বদরগঞ্জ বাজার এলাকা থেকে তারা নিখোঁজ হয়।

জানা গেছে, সদর উপজেলার শিবপুর গ্রামের রুহুজেল আলীর ছেলে জাকির হোসেন ও একই গ্রামের মৃত শুকুর আলীর ছেলে সুমন আলী বদরগঞ্জ দশমিয়া হাফিজিয়া মাদ্রাসায় ৩ বছর যাবত লেখাপড়া করছেন। শুক্রবার দিবাগত রাতে মাদ্রাসা থেকে বের হয়ে পাশের বাড়িতে রাতে খাবার খেতে যায়। এরপর তারা মাদ্রাসায় ফিরে আসেনি।

নিখোঁজ জাকির হোসেনের বাবা রুহুজেল আলী জানান, দুর্বৃত্তরা তার ছেলেসহ দু’জনকে অপহরণ করে নিয়ে গেছে।

সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজদের উদ্ধারে পুলিশি অভিযান অব্যাবহত রয়েছে।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ