কাপাসিয়া এবং শ্রীপুরে হরতাল ও অবরোধের সমর্থনে মিছিল-সমাবেশ করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকালে এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বিকাল ৪টায় ২০দলের ডাকা দেশব্যাপী হরতালের সমর্থনে উপজেলা জামায়াতের আমির মওলানা ফরহাদ মোল্লার নেতৃত্বে কাপাসিয়ায় শহরে মিছিল করেছে জামায়াত-শিবির।
মিছিলে কাপাসিয়া উপজেলা দক্ষিণ শিবির সভাপতি মোয়াজ্জেম, কাপাসিয়া উপজেলা জামায়াত সেক্রেটারি মওলানা তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, শ্রীপুরের কাওরাইদে হরতালের সমর্থনে শ্রীপুর উপজেলা ছাত্রদল নেতা মোবাশ্বেরীন জুয়েলের নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কাওরাইদ বাজার ঘুরে কাওরাইদ রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়ে একটি পথ সভা করে।
এ সময় ছাত্র নেতা ইকবাল, মাসুদ করীম উজ্জল, আমির, পাপেল, আলম, সোহাগ মণ্ডলসহ শতাধিক ছাত্র নেতা উপস্থিত ছিলেন।
কেএইচ





