দিনাজপুরের কাহারোলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে দু'গ্রুপের ৩ জন আহত হয়েছেন। এছাড়া ৩টি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে ।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কাহারোলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আসিফ রেজা রুবেল, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আতাউর রহমান বাবুলের ছেলে রওনক রহমান, স্বতন্ত্র প্রার্থী মুনিরাম রায়ের সর্মথক ইশ্বানপুর গ্রামের সুব্রত রায় (৪৫)।
আহতদের মধ্যে আসিফ রেজা রুবেল ও রওনক রহমানকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সুব্রত রায়কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাহারোল থানার ওসি মো. মনসুর রহমান তিনজন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এম আর





