ফেনীতে সাইদুল হক ছোটন (৩৫) নামে যুবদলের এক কর্মীকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে শহরের তাকিয়া রোড থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি সেভেন পয়েন্ট পাইভ (৭.৬৫ বোর) মডেলের বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ করে পুলিশ।

ফেনী মডেল থানার উপপরিদর্শক জিয়াউল হক তারিক খন্দকার অস্ত্রসহ একজন আটকের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকিয়া সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় যুবদল কর্মী সাইদুল হক ছোটনকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটক সাইদুল শহরের রামপুর এলাকার মজিবুল হক মজুর ছেলে৷

তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ফেনী মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

এমকে