রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে অবৈধ উচ্ছেদ অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে ট্রাক শ্রমিকদের সংঘর্ষ হয়।

এতে জসিম (৪০) নামের এক শ্রমিক পুলিশের শটগানের গুলিতে আহত হন।

রোববার দুপুর সোয়া ২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। গুলিবিদ্ধ জসিমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

এসএইচ