আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী, বিচারক ও বিদেশি কূটনীতিকসহ সাধারণ জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সকাল ১০টা থেকে প্রথমে দলীয় সহকর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে তিনি বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনীতিক, সিনিয়র সচিব, সচিব এবং সচিব সমমর্যাদার অন্যান্য বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।’

আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

এনএইচ