রাজধানীর এ্যালিফ্যান্ট রোডের সানরাইজ টাওয়ারের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (০৭ এপ্রিল) সকাল ১০টা ০৫ মিনিটে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এর আগে সকাল ৭টায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।
আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বেলাল হোসেন। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
এমই





