নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে দিনে-দুপুরে ব্রাক অফিসের লোন আদায়ের ৪ লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নড়াগাতি থানার কলাবাড়িয়া-মাথাভাঙ্গা সড়কের লোহারগাতি নামক স্থানে এ ঘটনা ঘটে।
কলাবাড়িয়া বাজার ব্রাক অফিসের ম্যানেজার শেখ রেজাউল ইসলাম জানান, তিনি ও ব্রাক অফিসের মাঠ কর্মী মোঃ শরিফুল ইসলাম নড়াগাতি থানার বড়নাল মাথাভাঙ্গা এলাকায় লোনের অর্থ সংগ্রহ করে মোটরসাইকেল যোগে কলবাড়িয়া ব্রাক শাখায় ফিরছিলেন। পথিমধ্যে কলাবাড়িয়া-মাথাভাঙ্গা সড়কের লোহারগাতি নামক স্থানে পৌছালে ৪/৫ জন দুবৃত্ত দেশীয় অস্ত্রসহ তাদের মোটরসাইকেলের গতিরোধ ও মারধর করে লোনের আদায়কৃত ৪ লক্ষাধিক টাকা ও তাদের ব্যবহৃত ২টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
বিষয়টি স্থানীয় বড়নাল পুলিশ ফাঁড়ির টুআইসি এ.এস.আই আলমগীর হোসেনকে প্রাথমিকভাবে অবহিত করলে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ প্রসঙ্গে নড়াগাতি থানার ওসি মোঃ আলমগীর কবির বলেন,‘ব্রাকের দু’কর্মকর্তা অভিযোগ দিয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
হুমায়ুন কবীর রিন্টু/এসএম





