যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত এক নারী আসামিসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর ৫টার দিকে বিশেষ অভিযানে পুলিশ তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন- মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বেনাপোল পৌরসভার দিঘিরপাড় গ্রামের মৃত জাকির হোসেনের স্ত্রী ময়না বেগম (৩০), নারাণপুর গ্রামের মসলেম শেখের ছেলে কালাম শেখ (২৫), ভবারবেড় গ্রামের করিম শেখের ছেলে মাসুদ শেখ (৩২), ছোট আঁচড়া গ্রামের আছের আলীর ছেলে রেজাউল করিম (২২) ও রাজু শেখ (২৫)।
পুলিশ জানায়, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামিসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) অপূর্ব হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





