পটুয়াখালীর কুয়াকাটায় অপহরণের এক মাস তিন দিন পরে সপ্তম শ্রেণির ছাত্রী লিমা’র (১৩) লাশ উদ্ধার করা হয়েছে ।

শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় মহিপুর বন্দর থেকে লাশ উদ্ধার করা হয়।

মহিপুর থানা পুলিশ এসময় অপহরণের অভিযোগে মনির (১৭) নামের এক শ্রমিককে গ্রেফতার করেছে।  তাকে বরগুনা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহিপুর থানার এসআই হাফিজুর রহমান জানান, বরগুনার সদর উপজেলা থেকে ২১ জানুয়ারি অপহৃত হয় লিমা। এরপর থেকে নিখোঁজ ছিল। অপহরণকারী মনির লিমার বাবাকে মুক্তিপণের দাবিতে মোবাইল করলে তার খোঁজে নামে পুলিশ। পুলিশ জানায়, লিমাকে অপহরণের পর বরগুনা থেকে মহিপুরের খালগোড়ায় এক বাড়িতে রাখা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।

আমির/এমই