জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্রকরে রাজধানী জুড়ে বাড়তি নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্ত নিয়ে নগরবাসীকে উদ্বিগ্ন না হতে অনুরোদ জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অনুরোদ জানান।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে। যাতে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশসহ সকল আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।’
জেএ





