নড়াইল-লোহাগড়া সড়কের আউড়িয়া টোলঘর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় ভ্যানযাত্রী ওলিয়ার রহমান (৫৫) নিহত হয়েছেন।
সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামে। এ ঘটনায় ভ্যানচালক শাহ আলম ও অপর যাত্রী কালাম আহত হয়েছেন। তাদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ছেড়ে আসা লোহাগড়াগামী একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস আউড়িয়া টোলঘর এলাকায় একটি ভ্যানকে চাপা দেয়।
এ ঘটনায় ভ্যানচালকসহ যাত্রীরা হতাহত হন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, বাসটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।
এসএম





