গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নসিমন উল্টে মোসলেম দাঁড়িয়া (৭০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৫জন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কোটালীপাড়া-টুঙ্গিপাড়া সড়কের টুঙ্গিপাড়া উপজেলা মধুখালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি নসিমনে করে উক্ত মোসলেম দাঁড়িয়া কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ার বাঁশবাড়িয়া যাচ্ছিলেন।

এসময় নসিমনটি উপজেলার মধুখালী নামকস্থানে পৌঁছিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি রাস্তার পার্শ্বে একটি খাদে পড়ে। এতে ঘটনাস্থলে মুক্তিযোদ্ধা মোসলেম দাঁড়িয়া মারা যান। এসময় নসিমনটির আরো ৫যাত্রী আহত হয়।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ