করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৩৯৩ জন।
একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৮১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯৬৫ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন।
শনিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮১৫টি ল্যাবে ১৭ হাজার ৮১৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৭ হাজার ৫১৫টি। করোনা শনাক্তের হার ৪ দশমিক ৫৯ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ১৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন ২৫ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ১১ জন। এখন পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৫৯৮ জন ও নারী নয় হাজার ৭৯৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ২ জন, রংপুর বিভাগে ২ জন।
এমবি





