বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা বলেছেন, ঢাকায় যদি রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প হয়, তাহলে নগরীর সাড়ে তিনলাখ ভবনের মধ্যে কমপক্ষে ৭০ হাজার ধসে পড়বে।
সোমবার রাজধানীর একটি হোটেলে ভূমিকম্পের প্রস্তুতি সংক্রান্ত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
উদ্ধার ও পুনর্গঠনে বিষয়ে সহায়তার লক্ষে বাংলাদেশে বিভিন্ন মন্ত্রনালয় ও সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন সশস্ত্র বাহিনী বিভাগ এবং মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড যৌথভাবে চতুর্থ বার্ষিক ‘ডিজ্যাস্টার রেসপন্স এক্সারসাইজ এ্যান্ড এক্সচেঞ্জ ২০১৪’ (ডিআরইই) আয়োজন করে।
বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজীর কম্যান্ড্যান্ট মেজর জেনারেল এম সিদ্দিকুর রহমান সরকার আনুষ্ঠানিকভাবে চারদিন ব্যাপি এ বার্ষিক ডিআরইই'র উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সচিব মেসবাহ-উল আলম এবং সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন এ্যান্ড প্লানিং পরিদপ্তরের প্রধান সাইদ খান।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





