পর্যটন নগরী কুয়াকাটা খাজুরা এলাকায় সৈকত থেকে ৫বছরের এক শিশু পুত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার ১২টার দিকে লাশটি উদ্ধার করে মহিপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

মহিপুর থানার এসআই হাফিজ জানিয়েছেন,কুয়াকাটার খাজুরা এলাকায় সৈকতে শনিবার শেষ বিকেলে স্থানীয় সমবয়সী অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে সবার অজান্তে শিশু হামিম সাগরের ঢেউয়ের সাথে ভেষে যায়।

রাতে তার কোথাও সন্ধান না পাওয়ায় অনেক খোঁজাখুঁজির পর রোববার (২৬ জুন) দুপুরের দিকে সাগরের কূল ঘেষে ভাসমান অবস্থায় শিশুর লাশ পাওয়া যায়।খবর পেয়ে ঘটনাস্থল থেকে মহিপুর থানা পুলিশ লাশ উদ্ধারকরে পটুয়াখালী মর্গে প্রেরন করেছেন।

এসআই হাফিজ বলেন, নিহত শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সৈকতের ভাঙ্গণ রোধে দেয়াব্লকের ওপর পড়ে মাথায় আঘাত হয়েছে।নিহত হামিমকুয়াকাটার পশ্চিম খাজুরা গ্রামের ভ্যান চালক মো.মন্নান জোমাদ্দারের ছেলে।

এআই