ইসলামী সমাজ কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক বৃহত্তর মিরপুর থানা জামায়াতের নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল মান্নানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এক যৌথ শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের কথা স্মরণ করে আজ বৃহস্পতিবার (৩১ডিসেম্বর) এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন মরহুমার নেক আমল সমূহ কবুল করে তাঁকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

মরহুম খন্দকার আবদুল মান্নান ৩০ডিসেম্বর দিবাগত রাত ১০টায় বার্ধক্যজনিত কারণে নিজ রাজধানীর বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি স্ত্রী, ৩ মেয়ে পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম খোন্দকার আবদুল মান্নান কে তার গ্রামের বাড়ী ফরিদপুর জেলার শালতায় স্থানীয় কবরস্থানে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়। বিজ্ঞপ্তি

এএস