সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ভূমিদস্যু ও সন্ত্রাসী কালু ডাকাত (৪২) নিহত হয়েছেন। রোববার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
র্যাব-৭ এর লে. কমান্ডার আশিকুর রহমান জানান, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদলের অবস্থান জানতে পারে। র্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে।
এরপর ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় কালু ডাকাতকে পাওয়া যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ১৩টি দেশি অস্ত্র, বিপুল পরিমাণ গুলি, রকেট প্লেয়ার উদ্ধার করা হয়।
এদিকে নারায়ণগঞ্জেও র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সন্ত্রাসী জিল্লু বহিনীর প্রধান জিল্লু আছে বলে দাবি করে র্যাব।
জেড





