লালমনিরহাটের হাতীবান্ধায় সংবাদিক ও ছাত্রদল নেতা রবিউল হাসানের বাড়িতে বিয়ের দাবিতে ২দিন ধরে অনশন শুরু করেছে তার প্রেমিকা কলেজ ছাত্রী।
মঙ্গলবার দুপুর থেকে উপজেলার দালাল পাড়া এলাকায় সাংবাদিক রবিউলের বাড়িতে ওই কলেজ ছাত্রী অনশন শুরু করেন।
বরিউল হাসান অনলাইন রংপুর টাইমস’র প্রকাশক ও জাগো নিউজের লালমনিরহাট জেলা প্রতিনিধি। পাশাপাশি ওই উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়কের দায়িত্বে আছেন। সে ওই উপজেলার দালাল পাড়া এলাকার ভুমি অফিসের অবসর প্রাপ্ত পিয়ন হবিবর রহমানের এক মাত্র পুত্র ও মেয়েটির পিতা ভবানীপুর ছেপাতিয়া কামিল মাদ্রাসার দপ্তরী বলে জানা গেছে।
মেয়েটি জানান, সাংবাদিক রবিউল বিয়ের কথা বলে তাকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে দৈহিক মেলামেশা করেছেন। এখন তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় সে তার বাড়িতে অবস্থান নিয়েছেন।
তবে সাংবাদিক রবিউল হাসান জানান, মেয়েটি তার পূর্ব পরিচিত হওয়ায় তার সাথে ফেসবুকে গত ২ মাস ধরে একটু কথা হয়েছে। মেয়ের সাথে তার অনৈতিক কোনো সর্ম্পক নেই। তাকে সামাজিক ভাবে হেয় করতে তার বিরুদ্ধে একটি মহল যড়ষন্ত্র শুরু করেছে।
হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
নুরনবী/এমবি





