সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি আমজাদ হোসেন ও কলারোয়া উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজনু রহমানকে ১৪০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।
এ সময় তাদের বহনকারী প্রাইভেট কারটিও (ঢাকা মেট্রো ৩১-৭৯০৪) জব্দ করা হয়।
মঙ্গলবার ভোরে কলারোয়া উপজেলা সদরের ইউরেকা ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।
কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারাধান কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারে করে ফেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।
ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





