লক্ষ্মীপুরের রামগতির চর আবদুল্লাহ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. বাবুলসহ বিএনপির ৫ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার রাতে রামগতি উপজেলার চরগজারিয়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অন্যরা হলেন- আলেকজান্ডার ইউনিয়ন বিএনপির কর্মী মোশারেফ হোসেন, আবুল বাসার, বশির আহাম্মদ, ও মনির হোসেন।

রামগতি থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক একাধিক মামলা রয়েছে।

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ