বগুড়ার সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে পাঁচ পুরিয়া হেরোইনসহ আলম মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী সারিয়াকান্দি পৌর এলাকার কুঠিবাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।
সারিয়াকান্দি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই বিদ্যালয়ের পাশে অভিযান চালায় পুলিশ। এসময় পাঁচ পুরিয়া হেরোইনসহ আলমকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে বগুড়া আদালতে পাঠানো হবে।
কেএইচ





