লালমনিরহাট সদর উপজেলার তিস্তা রেল স্টেশন সংলগ্ন এলাকায় শনিবার সকালে কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। ট্রেনটি তিস্তা রেল স্টেশন অতিক্রম করার সময় এ দুঘর্টনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে লালমনিরহাট থেকে শান্তাহারের উদ্দেশে ছেড়ে যাওয়া কমিউটার ট্রেনটি তিস্তা স্টেশন অতিক্রমের সময় অজ্ঞাত এক যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান।

তিস্তা রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুল হামিদ জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। 

এম এ