করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৭৫২ জন। একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ২৯৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬৫ হাজার ১৭৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৪২ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২৭ হাজার ৩৩৩ জন।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ ১৫ হাজার ২৫১টি। আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৫৮০টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৭৬ হাজার ৮২৫টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৩ লাখ ৮০ হাজার ৬৯৬টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৬ লাখ ৯৬ হাজার ১২৯টি।

গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৮৮ শতাংশ। আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৫৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৮ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যহার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬ জনের মধ্যে পুরুষ ৪ জন আর নারী ২ জন। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৭৭৯ জন আর নারী ৯ হাজার ৯৭৩ জন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগের তিনজন, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের আছেন একজন করে। তারা সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।

এমবি