কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য।  

আজ (২৬ অক্টোবর) শুক্রবার ভোর ৫টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন নাফ নদীর পাড়ে এই ঘটনা ঘটে।

নিহতের নাম হামিদুল ইসলাম (৩৫)।তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উলুচামরি গ্রামের বাসিন্দা ছিলেন।  

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, ভোর ৫টার দিকে খবর আসে, উপজেলার টেকনাফ-কক্সবাজার সড়কের দমদমিয়া পাহাড়ি এলাকায় সড়কে মাদকের ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলছে। তখন টেকনাফ মডেল থানার পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় এক যুবককে মাটিতে পড়ে থাকতে দেখতে পাওয়া যায়।  

প্রদীপ কুমার দাস বলেন, “যুবককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাঁর পরিচয় জানা যায়। এ সময় ঘটনাস্থল থেকে ২টি এলজি, ১০টি গুলি ও ৬ হাজার ইয়াবাও উদ্ধার করা হয়।”

ওসি আরও বলেন, “লালাইয়া চিহ্নিত ডাকাত ও  ইয়াবা পাচারকারী। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আরো ২টি মামলা করা হয়েছে।”  

এমবি