ভারত থেকে পাচার হয়ে আসার পর বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা নামক স্থান থেকে মঙ্গলবার দুপুরে বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রি-পিচের চালান জব্দ করেছে বিজিবি। তবে এ সময় কোন চোরাচালানীকে আটক করতে পারেনি তারা।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, চোরাকারবারীরা ভারত হতে বিপুল পরিমান শাড়ী ও থ্রি-পিচের চালান সীমান্ত পার করে ট্রাক ভর্তি করে ঢাকার দিকে নিয়ে যাচ্ছে।

এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোল সীমান্তের শিকড়ী বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে । এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়।

পরে সেখান থেকে ২৪’শ পিচ উন্নত মানের ভারতীয় শাড়ী ও থ্রি-পিচ জব্দ করা হয়। জব্দকৃত শাড়ী ও থ্রি-পিচের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলে জানায় বিজিবি । জব্দকৃত মালামাল বেনাপোল কাষ্টম হাউজে জমা দেয়া হয়েছে।

এসএইচ