রোববার (১১ অক্টোবর) যশোরের বেনাপোল ও পুটখালী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক তিনটি অভিযানে ১ ভারতীয় নাগরিক আরো ১৩ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

আটককৃত ভারতীয় নাগরিক হলেন নদীয়া জেলার কৃষ্ণনগর থানাধীন উত্তর কালিনগর গ্রামের রবি সরদারের ছেলে কৃষ্ণ সরকার (১৯)। আটক হওয়া বাংলাদেশিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে, তারা যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজিত বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।
এমএ