রংপুরে গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান, গঙ্গাচড়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আখের মিয়া প্রমূখ। সভায় বক্তাদের ঐতিহাসিক মুজিবনগর সম্পর্কে আলোচনায় মুক্তিযুদ্ধের ইতিহাস আলোকপাত হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এসএইচ