জয়পুরহাটের কালাইয়ে নুর মোহাম্মদ নামে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার হাজিপুর মাঠ থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। নুর মোহাম্মদ উপজেলার বেগুন গ্রামের মোজাহার আলীর ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় নুর মোহাম্মদ। পরে স্থানীয় মোলামগাড়ি বাজার থেকে দুই যুবককে নিয়ে নুর মোহাম্মদ উপজেলার ঘাটুরিয়া স্থানে পৌঁছে দেওয়ার জন্য রওনা হয়। তার পর রাতে নুর মোহাম্মদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার সকালে হাজিপুর মাঠে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এমই