পটিয়ায় ২ কথিত মানবাধিকারকর্মী ৬০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব-৭।
আজ বুধবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করা হয়। আটককৃতরা নিজেদের মানবাধিকার সংগঠনের কর্মী বলে পরিচয় দিয়েছেন।
র্যাব জানায়, বিকেলে পটিয়ার ৯নং বড়লিয়া ইউপির আমজুর হাট এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ৬০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. নাছিবুর রহমান নাছিব (৪২) ও মো. রাশেদ (২৭) নামে দুই মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপও জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদের পর আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানিয়েছে র্যাব।
এএস





