রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
২০১১ সালের ১৮ মে প্রধান বিচারপতির দায়িত্বে আসা বিচারপতি মোজাম্মেল হোসেন শুক্রবার অবসরে যাচ্ছেন। এর আগে বৃহস্পতিবার বিকালে প্রধান বিচারপতি বঙ্গভবনে যান বলে রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান।
তিনি বলেন, “প্রধান বিচারপতি তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।”
বিচারপতি মোজাম্মেল বলেন, তার দায়িত্বপালনের সময় উচ্চ আদালত স্বাভাবিক গতিতে চলেছে। এ সময় তিনি মামলা জট কমাতে আদালতের সংখ্যা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
জেডআই





