ঝিনাইদহের শৈলকূপায় প্রতিপক্ষের হামলায় সায়েদ মন্ডল (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় এক নারীসহ ৩ জন আহত হয়েছেন। এঘটনায় পুলিশ ২ জনকে আটক করেছে।
শনিবার সকাল ৯ টার দিকে শৈলকূপা উপজেলার শিংনগর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরীজানান, অতর্কিত হামলার ঘটনায় এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





