চাঁপাইনবাবগঞ্জে রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল আহবান করেছে জেলা বিএনপি।
র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা মতিউর রহমান (৩০) নিহতের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
নিহত মতিউর জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গুহিপাড়া গ্রামের মন্টু আলীর ছেলে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, বৃহস্পতিবার শিবগঞ্জে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় শ্যামপুর নারী কল্যাণ স্কুলের কাছ থেকে মতিউর, হযরত (১৮) ও শ্যামল (১৮) নামে তিন জনকে আটক করা হয়।
পরে তাদের নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার সময় কানসাট বাজার এলাকায় গেলে বন্দুকযুদ্ধের মধ্যে পড়ে মতিউর নিহত হয় বলে দাবি করেন এই র্যাব কর্মকর্তা।
এআর





