জামালপুর সদর উপজেলার নরুন্দি বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল (৪৫) নরুন্দির নয়াপাড়া গ্রামের হাসমত আলীর ছেলে। তিনি নরুন্দি বাজারে একটি পাটের গুদামের কর্মচারী ছিলেন।

এলাকাবাসী জানান, দুপুরে নরুন্দি পূর্ববাজারে দ্রুত গতির একটি মোটরসাইকেল জয়নালকে ধাক্কা দিলে গুরুতর আহত হন জয়নাল। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ