নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার সেই রেজুর মোড়ে ট্রাকের ধাক্কায় অপর এক ট্রাকের চালক ফাগন (১৮) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক ফাগনের বাড়ি মেহেরপুরের খন্দকারপাড়ায়। তবে তার বাবার নাম জানা যায়নি।

বড়াইগ্রাম থানার অফিসার ইন চার্জ (ওসি) মনিরুল ইসলাম মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, রেজুর মোড়ে বিকল হয়ে যাওয়া একটি ট্রাককে পেছন থেকে সবজিবোঝাই অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সবজিবোঝাই ট্রাকের চালক ফাগন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বনপাড়া আমেনা ক্লিনিকে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এক মাস আগে ২০ অক্টোবর এই রেজুর মোড়ে দু’টি বাসের সংঘর্ষে ৩৭ জন নিহত ও ৪২ জন আহত হন।

কেএইচ