নরসিংদীর শিবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সজিব মোল্লা নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত সজিব মোল্লা আটাশিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ও যশোর ইউনিয়নের আটাশিয়া গ্রামের শহিদুল্লাহ মোল্লার ছেলে।
বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সৃষ্টিঘর নামক স্থানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে আটাশিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সজিব মোল্লা স্কুলে যাওয়ার উদ্যেশে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে রাস্তা পার হচ্ছিল।
এ সময় নরসিংদীগামী একটি লেগুনা তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সজিবের মৃত্যু হয়। আটাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
এআই





