গাজীপুরের জঙ্গি অভিযানের গোলাগুলিতে ঢাকা জেএমবির নব্য বিভাগীয় প্রধানসহ ২ জন নিহত হওয়ার পর পাশাপাশি টাঙ্গাইলের কাগমারাতে জঙ্গি অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে সেখানেও গোলাগুলিতে ২ জন মারা যায়।
শহরের ৩ নং ওয়ার্ডের একটি ভবনের তিন তলাতে এই অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে যখন তারা বুঝতে পারে পুলিশ তাদের ঘিরে ফেলেছে তখন তারা পুলিশের ওপর হামলা করার প্রচেষ্টা নেয়। ফলে পুলিশ ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি শুরু হয় এবং ২ জন জঙ্গি নিহত হয়।
বাসাতে কোন বিস্ফোরক আছে কি না তা দেখার জন্য পুলিশ এখনো বাসাটি ঘিরে রেখেছে।
জেড





