রাজধানীর জুরাইন কবরস্থান এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার(২২ আগষ্ট) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। ওই যুবকের পরিচয় জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডিবি পল্লবী জোনাল টিমের সঙ্গে বন্দুকযুদ্ধে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেোয়া হয়। পরে ভোর ৪টার দিকে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআই আরো জানান, ওই যুবকের পরনে ছিল শার্ট ও জিন্সের প্যান্ট। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কীভাবে যুবক নিহত হয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি এসআই।
এএইচ





