সাতক্ষীরার গাজীপুর সীমান্তে বিএসএফের গুলিতে আইয়ুব আলী (৩৫) নামে এক বাংলাদেশি গরু রাখাল নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের সামসেল আলীর ছেলে।

নিহতের বড় ভাই কালু জানান, তার ভাইসহ কয়েকজন ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ করে গুলি করে। এতে তার ভাই ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে তার সহযোগীরা লাশ উদ্ধার করে নিয়ে আসে।

আইয়ুব আলীর লাশ বর্তমানে বৈকারী বিজিবি ক্যাম্পে রয়েছে।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ