আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণর্যালী ও সমাবেশের কারণে তীব্র যানজটে স্থবির হয়ে পড়েছে জনজীবন।
সমাবেশস্থলের নিরাপত্তার জন্য মৎসভবন থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা প্রায় ৩ ঘণ্টা বন্ধ করে দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়।
সোমবার বিকাল সাড়ে ৩টায়রাজধানীরইঞ্জিনিয়ারিং ইনিস্টিটিউটের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মৎস ভবন থেকে শাহবাগ হয়ে ফার্মগেট এবং ফার্মগেট থেকে শুরু করে মহাখালি ও বনানী এলাকায় রাস্তায় ব্যাপক যানজট সৃষ্ট হয়েছে।
এছাড়াও পল্টন, প্রেসক্লাব, কাঁটাবন, নিউমার্কেট, সায়েন্সল্যাব এলাকাসহ মিরপুর রোডেও গাড়ি চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।
ঢাকা, এমআর, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর





