রাজধানীর বিভিন্ন স্থানে শীর্ষ নেতাদেরকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে জামায়াতের ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টা হরতাল চলাকালে মিছিল ও পিকেটিং করেছে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
দারুসসালাম:
দারুসসালাম থানার আমীর মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বুধবার সকাল ছয়টার দিকে গাবতলী বাস টার্মিনাল মহাসড়কসহ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় তারা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আঃ রশিদ, সাদিকুল ইসলাম, জহিরুল ইসলাম, আঃ মান্নান, সাইফুল, জাকিরসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
যাত্রাবাড়ী:
যাত্রাবাড়ী থানার জামায়াত নেতা নিজামূল হক নাঈমের নেতৃত্বে সকাল সাড়ে আটটার দিকে বিক্ষোভ মিছিল সহকারে শহিদ ফারুক সড়কে পিকেটিং করে। এতে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা মনির হোসেন, নাসরুল্লাহ, খোরশেদ আলমসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
বনানী:
বনানী থানার জামায়াত সেক্রেটারী সাইফুল ইসলামের নেতৃত্বে সকাল সাতটার দিকে বিক্ষোভ মিছিল সহকারে মহাখালী-গুলশান লিংক রোডে পিকেটিং করে। অপর দিকে বেলা ১২ টার দিকে মহাখালী গুলশান লিংক রোডে হরতালের সমর্থনে পিকেটিং করে থানা সেক্রেটারী সাইফুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের তিতুমীর কলেজের সভাপতি শোয়েব আখতার, সেক্রেটারী জামাল উদ্দীন ও বনানী থানা সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমূখ। এ সময় সশস্ত্র ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা পিকেটারদের উপর হামলা চালায় এবং নির্বিচারে গুলীবর্ষণ করে। তারা একজনকে আটক করে বেদম প্রহার করে গুরতর আহত করে। গুলীবিদ্ধ হয়ে আহত হয়েছেন ১ জন।
গুলশান:
গুলশান থানার জামায়াত সেক্রেটারী জিল্লুর রহমানের নেতৃত্বে সকাল সাড়ে ছয়টার দিকে বিক্ষোভ মিছিল সহকারে উত্তর বাড্ডা প্রধান সড়কে পিকেটিং করে।
রমনা:
রমনা থানার জামায়াত সেক্রেটারী হাবিবুর রহমানের নেতৃত্বে সকাল সাতটার দিকে বিক্ষোভ মিছিল সহকারে মগবাজার রেলগেটে অবরোধ ও পিকেটিং করে। এসময় পুশিষের সাথে ধাওয়া-পাল্টা থাওয়ার ঘটনা ঘটে। পুলিশ সেখান থেকে দুইজন জামায়াতকর্মীকে গ্রেফতার করে।
তেজগাঁও:
তেজগাঁও থানার জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা সকাল সোয়া ছয়টার দিকে হরতাল চলাকালে মহাখালী ফ্লাইওভার অবরোধ করে রাখে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
কোতয়ালী:
কোতয়ালী থানার আমীর আবু আবদুল্লাহর নেতৃত্বে সকাল ছয়টায় অনূষ্ঠিত মিছিলটি বাবুবাজার থেকে শুরু হয়ে নয়াবাজারে গিয়ে পিকেটিংয়ে মিলিত হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন মতিউর রহমান, অধ্যক্ষ আলমগির হোসেন, একে গিয়াস উদ্দিন, আহাদুজ্জামান, ডা. বদরুল আলম, নূরে আলম, শিবির নেতা আঃ ওয়াদুদ, জাহাঙ্গির হোসেনসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
সূত্রাপুর:
সূত্রাপুর থানায় মেহেদী হাসানের নেতৃত্বে সকাল সাড়ে সাতটায় রাজধানীর দয়াগঞ্জ মোড়ে অনূষ্ঠিত পিকেটিংয়ে আরো উপস্থিত ছিলেন মোঃ তাওহীদ, আরিফ হোসেন, কাওসারসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। পুলিশ এখান থেকে তিনজন সাধারণ পথচারীকে গ্রেফতার করেছে।
লালবাগ:
লালবাগ থানা আমীর শামীমুল বারীর নেতৃত্বে সকাল সোয়া ছয়টায় অনূষ্ঠিত মিছিলটি নবাবগঞ্জ বাজার থেকে শুরু হয়ে চৌধুরী বাজারে গিয়ে পিকেটিং ও সমাবেশ করে। মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা সেলিম উদ্দিন, নজরুল ইসলাম, জামাল উদ্দিন, মাসুম বিল্লাহ, ইলিয়াস হোসেনসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
বিমানবন্দর:
বিমানবন্দর থানা সেক্রেটারী ইব্রাহীম খলিলের নেতৃত্বে সকাল সাড়ে ছয়টার দিকে অনূষ্ঠিত মিছিলটি বিমানবন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আলফাজ উদ্দিন ভূঁইয়া, এনামূল হক শিপন, আবুল হাসেম, আবু সাঈদ মিন্টু, মানসুরসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
উত্তরা (পশ্চিম):
উত্তরা (পশ্চিম) ভারপ্রাপ্ত থানা আমীর আবদুল্লাহ রেজার নেতৃত্বে সকাল সাতটায় অনূষ্ঠিত মিছিলটি উত্তরা সাত নম্বর সেক্টরের বিভিন্ন সড়কে মিছিল ও পিকেটিং করে। মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা জামাল উদ্দিন, মোঃ শাহজাহান, আবদুল্লাহ হীরা, ফরিদ হোসেন, জাহাঙ্গিও আলমসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
মিরপুর (পশ্চিম):
মিরপুর (পশ্চিম) থানা আমীর মাহফুজুর রহমানের নেতৃত্বে সকাল সাতটা থেকে কল্যানপুরের বিভিন্ন সড়কে মিছিল ও পিকেটিং করে। মিছিলে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী নূরুল ইসলাম আকন্দ, তোফাজ্জল হোসেন, মাহফুজুর রহমান বুলবুল, দেলোয়ার হোসেন, বেলায়েত হোসেনসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
শাহআলী:
শাহআলী থানার জামায়াত নেতা বায়েজিদ মাহমুদের নেতৃত্বেসকাল সাড়ে ছয়টার দিকে তারা আশুলিয়া সড়কে মিছিল ও পিকেটিং করে। মিছিলে আরো উপস্থিত ছিলেন মনির হোসেন আশরাফ আলী, সোলাইমান হোসেন, মামুনুর রশিদ, আসগর আলীসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
পল্টন:
পল্টন থানার জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা। ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর অধ্যাপক মোকাররম হোসাইনের নেতৃত্বেসকাল সাড়ে নয়টার দিকে একটি মিছিল ইস্টার্ণ প্লাস মার্কেট থেকে শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে পিকেটিংয়ে মিলিত হয়।
পুলিশ এখান থেকে একজনকে আটক করেছে। মিছিলে আরো উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী আমিনুর রহমান, মনির হোসেন, ইব্রাহীম খলিল, আ ফ ম ইউসুফ, আলমগীর হোসেন, এনামুল হক শামীম, আখতার হোসেন, শিবির নেতা মুস্তাফিজুর রহমান, রাসেল আমীনসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
শাজাহানপুর:
শাজাহানপুরে ঢাকা মহানগরী মজলিসে শুরার সদস্য ও শাজাহানপুর থানা আমীর শামসুর রহমানের নেতৃত্বেএকটি বিক্ষোভ মিছিল সকাল আটটায় মালিবাগ মোড় থেকে শুরু হয়ে শান্তিবাগ মোড়ে গিয়ে পিকেটিং করে।
মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা সাঈদুর রহমান, শিবির নেতা মুস্তাফিজুর রহমান, নাহিদ জামাল, মাহমুদুর রহমান লাবু, শহিদুল ইসলাম, হাসান মাহফুজসহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
এসএইচ





