দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের চাপায় সুশন রায় (৩৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।শুক্রবার রাত ২টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরী হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সুশন রায় দিনাজপুরের মিশন রোড ভবের বাজার এলাকার বাসিন্দা।তবে তিনি দীর্ঘদিন ধরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কালীরহাট গ্রামের শ্বশুর বাড়িতে থাকতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) কে এম শওকত হোসেন জানান, শনিবার ভোর ৬টায় সুমনের মৃতদেহ ও ট্রাক্টরটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

ঢাকা,৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর