মেহেরপুরের গাংনী-কাথুলি সড়কের নোয়াপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় জামালউদ্দিন আহমেদ (২৬) আলগামন চালক নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জামালউদ্দিন গাংনীর ধর্মচাকী গ্রামের আব্দুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামালউদ্দিন আলগামন নিয়ে গাংনী থেকে কাথুলির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
জামালউদ্দিনের স্ত্রী আনোয়ারা খাতুন জানান, সকালে তার স্বামী ধান কাটার জন্য যাচ্ছিলেন।
গাংনী থানার অফিসার ইন চার্জ (ওসি) রিয়াজুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধারের জন্য পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে।
ঢাকা, টাইমনিউজবিডি.কম, কেএইচ





