ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লেগেছে।

আজ (১৪ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার জানান, বিকেল ৫টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের দ্রুত সেখানে গিয়ে নেভানোর কাজ শুরু করেছে।  এখন (এই প্রতিবেদন লেখার সময়)  ১৬টি ইউনিট কাজ কাজ করছে বলেও জানিয়েছেন রাসেল শিকদার। 

আগুনের লাগার কারণ কিংবা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।  

সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি। এছাড়া তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে রোগীদের হাসপাতাল থেকে সরিয়ে নেয়া হয়েছে।

এমবি