রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে ‘হিজবুত তাহরীর’ এক সদস্য গুরুতর আহত হয়েছেন। তার নাম মোহাম্মদ হাফিজ। মোহাম্মদপুরের ইকবাল রোডে শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব মিয়া জানান, জুমার নামাজের পর হিজবুত তাহরীর সদস্যরা ইকবাল রোডে একটি মিছিল বের করে। এ সময় তারা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ ও ককটেলের বিস্ফোরণ ঘটায়।

পাল্টা জবাবে পুলিশ মিছিল লক্ষ্য করে গুলি করলে পিঠ ও বাম পায়ে গুলিবিদ্ধ হন নাফিজ।

নাফিজ মোহাম্মদিয়া হাউজিং লিমেটেডের ৪ নম্বর রোডের ২৩/বি বাসায় থাকেন। তাকে ঢাকা মডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেআই