গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে প্রতিমন্ত্রী মোঃ নজরুল ইসলাম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহম্মদ খান শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোঃ আব্দুল্লাহ, প্রধান প্রকৌশলী জসিমুদ্দিন ভূইয়া, জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী টুঙ্গিপাড়া উপজেলার তারাইল-পাচুড়িয়া বেড়িবাঁধ প্রকল্প পরিদর্শন করেন।

জেআই