হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক লাখ পিস ভুয়া এটিএম কার্ড জব্দ করছে কাস্টমস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ জুন) বেলা ১১ টার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজের দুই নম্বর গেট দিয়ে বের করার সময় এসব কার্ড জব্দ করা হয়।
বিমানবন্দর কাস্টমস হাউজের (প্রিভেনটিভ টিম) সহকারী কমিশনার রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এটিএম কার্ডগুলো সিঙ্গাপুর থেকে অবৈধভাবে আনা হয়েছে। কোনো কাগজপত্র নেই। আমদানিকারক প্রতিষ্ঠানেরও নাম নেই।
‘একজন গোপনে কার্গো ভিলেজের ২ নম্বর গেট দিয়ে বের করে নিয়ে যাচ্ছিলেন। তবে আমাদের উপস্থিতি টের পেয়েই চম্পট দেন তিনি।’
ওএফ





