পিরোজপুরের ভান্ডারিয়ায় মোঃ নাজমুল হাসান পলাশ (৩০) নামের এক পুলিশ সদস্যের পায়ের রগ কেছে দিয়েছে মাদক ব্যবসায়ীরা।

মাদক ব্যবসার প্রতিবাদ করায় মঙ্গলবার সাড়ে বারটার দিকে উপজেলার মারিয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য ও হাসপাতাল সুত্রে জানা যায়, পুলিশ সদস্য পলাশ উপজেলার মালিয়ার হাট বাজারে একটি সেলুনে সেভ করতে এলে একই এলাকার মাদক ব্যবসায়ী কাজল শরিফ তার সন্ত্রাসীদল নিয়ে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে তার বাম পায়ের রক কেটে দেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভাণ্ডারিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

পলাশের দাবি মাদকব্যবসার প্রতিবাদ ও পূর্ব শত্রুতার জেরধরে তার উপর এ হামলা হয়। ঘটনার পর ভাণ্ডারিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। আহত পুলিশ সদস্য নাজমুল হাসান পলাশ বরিশাল ডিএনপি আর্মড পুলিশ বেটালিয়ন সদস্য ।

তিনি ভাণ্ডারিয়া উপজেলার মালিয়ারহাট গ্রামের আব্দুল জলিল হাওলাদারের ছেলে। গত ৪-৫ দিন আগে ছুটিতে গ্রামে বাড়িতে আসেন এবং এলাকার মাদক ব্যবসায়ীদের কর্মকান্ডের প্রতিবাদ করেন বলে তার চাচা মন্টু হাওলাদার জানান ।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ মতিউর রহমান জানান, ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এসএইচ