রাজধানীর পশ্চিম রামপুরার ওলন রোডে ছাত্রলীগ নেতা তপুর বাড়ির জানালায় গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) কাজী সাহান হক জানান, ছাত্রলীগ নেতা তপুর বাসার জানালায় কে বা কারা ২ রাউন্ড গুলি ছুড়েছে।

পায়ে হেঁটেই দু’জন দুর্বৃত্ত এখানে এসেছিলো বলে আমরা ধারণা করছি।

এদিকে গুলির ঘটনায় এলাকার জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এমবি